মালদা

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদান কৃষি মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়-এর হাত দিয়ে

রাজ্য সরকারের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করার উদ্যোগ নিল মালদা কৃষি দপ্তর। একটি অনুষ্ঠানের মাধ্যমে মালদা কলেজ ময়দানে জেলার তেরটি ব্লক থেকে আগত ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, গাজোল বিধায়িকা দিপালী বিস্বাস, অতিরিক্ত জেলা শাসক পদম সুনম, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরি সহ অন্যান্য অতিথিরা। এদিন ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক চেক ও ট্রাক্টর প্রদান করা হয়। এছাড়াও কৃষকদের সুবিধা, অসুবিধা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন কৃষি মন্ত্রী আশিস বন্দোপাধ্যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/E3F1ZXgPQMc